‘শাপলা ও ২৪-এর শহীদদের’ স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

‘শাপলা ও ২৪-এর শহীদদের’ স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

সংগৃহীত

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স-এর উদ্যোগে রাজধানীর কাঁটাবনে ‘শাপলা ও ২৪-এর শহীদদের স্মরণে’ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি বলেন, জুলাইয়ের কমিটমেন্ট রক্ষা করা দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের প্রধানতম দায়িত্ব। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। জুলাইকে বৈধতা দেয়া না হলে নির্বাচন, সরকার ও সংসদ-- কোনোটিকেই বৈধতা দেয়ার সুযোগ থাকবে না।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের যুগ্ম সদস্য সচিব মুফতি মাহমুদুল হাসান বলেন, দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা জাতির নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত ও লুতফর রহমান, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদক মুফতি ইনজিমামুল ইসলাম, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব খান তালাত মাহমুদ রাফি, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মুফতি আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ফখরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী, ওলামা মুভমেন্টের আমির মাওলানা আব্দুল্লাহ মাসুদ, সবার খবর পত্রিকার সম্পাদক আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামি ওলামা বিভাগের সেক্রেটারি ড. খলিলুর রহমান মাদানী, প্রখ্যাত বক্তা হেদায়েতুল্লাহ আজাদি, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের ওস্তাদ হাফিজ মাওলানা নেসার আহমদ আন নাছিরি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা ইমরানুল বারি সিরাজী।

বক্তারা ‘শাপলা ও ২৪-এর শহীদদের’ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।