বাসায় তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশের ভিসা, যুবক গ্রেফতার

বাসায় তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশের ভিসা, যুবক গ্রেফতার

সংগৃহীত ছবি

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মমিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।