ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (১৪ মার্চ) সকালে ভালুকা ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উদ্বোধনী অনুষ্ঠানে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ভালুকা ঈদগাহ মাঠ থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভালুকা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দ যৌথভাবে এ কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিষেধকের চেয়ে পরিচ্ছন্নতাকে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে রোগব্যাধি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। সেই লক্ষ্যেই সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, ভালুকায় এই কার্যক্রম চলমান থাকবে এবং প্রতি সপ্তাহের শনিবার স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা দিবস পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ