বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

বেশিরভাগ কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন: কর্মসংস্থানমন্ত্রী

আরিফুল হক চৌধুরী

ঈদের আগে ইতোমধ্যে বেশিরভাগ কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। বাকিদেরও ঈদের আগেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এরপরও পরিকল্পিতভাবে কোনো শ্রমিক অসন্তোষ হলে সে বিষয়টিও সরকারের নজরদারিতে আছে বলে জানান তিনি।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে শাহি ঈদগাহের বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, নির্বাচিত সরকারের অধীনে শ্রমিকরা যাতে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে নিহত চারজনের মধ্যে একজনের লাশ সেখানেই সমাহিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

মধ্যপ্রাচ্যে যাদের ভিসার মেয়াদ শেষ তাদের সকলের ভিসার মেয়াদ আবারও বাড়ানো হবে বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, ইতোমধ্যে তিনটি দেশের সঙ্গে কথা হয়েছে, তারা আশ্বস্ত করেছেন। আর যারা টিকেট কেটেও যেতে পারেননি, তাদেরও নতুন করে বিমানের টিকেটের জন্য অর্থ ব্যয় করতে হবে না, পূর্বের এয়ারলাইন্সগুলোই তাদের বহন করবে বলে জানান মন্ত্রী।