ডেমরায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরণ

ডেমরায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ঈদসামগ্রী বিতরণ

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ডেমরায় পাঁচ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী।

সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিএনপির পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এর আয়োজন করেন ডেমরা থানার ৭০ ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আওলাদ হোসেন। ঈদের আগ মুহূর্তে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সুবিধাভোগী পরিবারগুলো।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম ও ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আনিসুজ্জামান। এসময় ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।