বরিশালে ২ ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

বরিশালে ২ ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

বরিশালের বাবুগঞ্জের সন্ধ্যা ও আড়িয়াল খা নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জরিমানা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় বালু মহালের ইজারা বাতিল হয়েছে। কিন্তু একটি মহল দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে। অবৈধভাবে বালু উত্তোলনের কারনে সন্ধ্যা ও আড়িয়াল খা নদীতে ভয়াবহ ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনে ঘরবাড়ি ও কৃষিজমিসহ নানা স্থাপনা নদীতে বিলীন হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান করা হয়। 
এ সময় আটক দুই ড্রেজার মালিক মনির হোসেন প্যাদাকে দুই লাখ ও এনামুল সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।