সিরাজগঞ্জে অসুস্থ বৃদ্ধাকে বিএনপি নেতার হুইল চেয়ার প্রদান

সিরাজগঞ্জে অসুস্থ বৃদ্ধাকে বিএনপি নেতার হুইল চেয়ার প্রদান

সংগৃহীত ছবি

দারিদ্র্য আর অসুস্থতায় চরম কষ্টে দিন কাটছে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা সাহেরা বানুর। শারীরিক অবস্থার অবনতির কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না তিনি। সংসারে অভাব-অনটন আর চিকিৎসার অভাবে প্রায় অচল হয়ে পড়া এই নারীর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

আজ রবিবার দুপুরে তিনি সাহেরা বানুর বাড়িতে গিয়ে চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার তুলে দেন। বৃদ্ধ সাহের বানু স্বামী সুরুজ আলীর কোনো কর্মসংস্থান নেই। তিনি প্রায়ই ঘরে বসে দিন পার করেন। স্ত্রী সাহেরা বানু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। ফলে চরম কষ্টের মধ্যেই তাদের দিন কাটছে। তাদের দুর্দশা দেখে বিএনপি নেতা বাচ্চু সাহেরা বানুর স্বামী মো. সুরুজ আলীর একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, অসহায়ত্বের কথা শুনে বাসায় থাকতে পারিনি। বৃদ্ধ মহিলার চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার প্রদান করেছি। সংসারটি যেনো চলতে পারে, তাই তার স্বামীকে সময় ও সুযোগ পেলে একটি চাকুরির ব্যবস্থা করে দিবো। আমি একা মানুষ, ইচ্ছে থাকলেও অনেককে সহযোগিতা করতে পারিনা।