ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা টিলা পাড়া নামক স্থানে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. ইউনুচ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। 

তারা জানান, জনস্বার্থে পরিবেশের জন্য ক্ষতিকর এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।