চাঁপাইনবাবগঞ্জে খাল খনন কর্মসূচি উদ্বোধন
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের আওতায় নয়াগোলা খাল, নবাব খাল ও রেলওয়ে বরোপিট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে পৌরএলাকার রুহুল বাঁধ ছেড়া অংশে এই খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এসময় উপস্থিত ছিলেন সদর আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জল কুমার দাস, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহা. আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ।