তুরাগ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত(৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর বারোটার দিকে তুরাগ নদের টঙ্গী সান্দারপাড়া এলাকায় মরদেহটির সন্ধান মিলে। তবে ওই যুবকের পরিচয় সনাক্তে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) মরদেহের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে স্থানীয়রা নদের পানিতে মরদেহটি ভাসতে দেখে নৌ-পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ওই যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) কাজী নেওয়াজ বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।