ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬শ কলা গাছ কেটে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬শ কলা গাছ কেটে ফেলার অভিযোগ

সংগ্রহীত ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ছয়শ কলা গাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে কানারী ডাইরেকশন মোর এলাকায়।

জানা গেছে, কানারি গ্রামের কৃষক রবিউল আউয়ালের ১৫ কাঠা জমির প্রায় সাড়ে চারশো কলা গাছ এবং নিশাদু রায়ের ১২ কাঠা জমির প্রায় দেড়শো কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।