শ্রীপুরে পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাউল, আটা, চিনি, সেমাই বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার (দক্ষিণ পাড়া) মামুনুর রশীদের বাড়ী সংলগ্ন মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর-৩ সংসদীয় আসনের স্থানীয় এমপি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে এসব উপহার বিতরণ করেন।
সংক্ষিপ্ত আলোচনায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমরা চেষ্টা করছি ঈদের সময় আপনাদের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগভাগি করে নিতে। আমরা অপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। ঈদে আমাদের প্রত্যেকের সুখ, দু:খ এবং কষ্ট একে অপরের সাথে ভাগাভাগি করে নিব।
তিনি আরও বলেন, আমাদের পরিবারের কেউ যেন মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির সাথে না জড়ায়। বিশেষ করে মাদকের উত্থান ঘটতে দেওয়া যাবে না। মাদক বিক্রেতা এবং সেবনকারীদের প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকের বিরুদ্ধে সবসময় আমি এবং আমার দলের নেতাকর্মীদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের সাথে জড়িতদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। দলের সাথেও কোনো সম্পর্ক থাকবে না।
শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং শ্রীপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদের সার্বিক সহযোগীতায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপি সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান, শাহরিয়া ইকবাল জিয়া, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজনসহ দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/জামশেদ