লক্ষ্মীপুরে প্রচন্ড ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুরে প্রচন্ড  ঝড়ে সড়কে ভেঙে পড়া গাছের ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে প্রচন্ড ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টার টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজের সামনে  লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবক কলমনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কর্মজীত সাদুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে মনোহরী বাড়িতে যাচ্ছিল।

এ সময় লক্ষ্মীপুরে প্রচন্ড ঝড় হয়। এতে ঘটনাস্থলে সড়কের ওপর পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে মনোহরী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঝড়ের কবলে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে।

ওই গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক মারা যায়। মরদেহ সদর হাসপাতালের মর্গে আছে।’