নোয়াখালীতে নিম্নআয়ের ৪০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
সংগৃহীত ছবি
নোয়াখালী পৌর সভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নোয়াখালী পৌর সভার ৪ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা আবুল খায়ের সোহেলের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে পৌর কল্যাণ হাইস্কুল মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বড় ছেলে মো. সবুজ। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, এডভোকেট দিদার, বিএনপি নেতা আবু হানিফ ও রুবেলসহ দলীয় নেতা কর্মীরা।
অনুষ্ঠান শেষে ৪ ওয়ার্ডের নিম্ন আয়ের ৪০০ নারী ও পুরুষদেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে