হরিণাকুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায়

হরিণাকুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায়

সংগৃহীত ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কয়েকটি গ্রামের মুসল্লিরা।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ আদায় করা হয়। এতে ইমামতি করেন মাওলানা হাবিবুল্লাহ।

মুসল্লিরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা ২০০৫ সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকুপার আসাননগর এলাকা থেকে প্রায় ৭০ জন মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন।