ঈদের দিনে করতে পারেন ভিন্ন রকম রেসিপি শিং মাছের ডিম ভর্তা
ঈদের দিনে করতে পারেন ভিন্ন রকম রেসিপি শিং মাছের ডিম ভর্তা।। ছবিঃ সংগৃহীত
ভর্তা দেখলেই বাঙালির মনে জেগে ওঠে এক টান, মাটি, মানুষ আর স্মৃতির মিলেমিশে থাকা সহজ অনুভূতি। আর সেটি যদি একটু ভিন্ন স্বাদের মাছের ডিম ভর্তা হয় তাহলেতো কোন কথাই নেই।
ঈদের দিনের বাহারি রেসিপির মধ্যে নিয়ে আসতে পারেন এক ভিন্নতা। মাছ, মাংস, কোর্ম , পোলাউয়ের ভিরে ব্যতিক্রমী এই রেসিপি আপনার খাবারে আনবে অন্যরকম এক স্বাদ।
চলুন জেনে নেই তেমনই একটি সুস্বাদু রেসিপি শিং মাছের ডিম ভর্তা।
উপকরণ
শিং মাছের ডিম ১ কাপ (ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে)
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি ৩-৪টি
রসুন কুচি ১ চা চামচ
লবণ স্বাদমতো
হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
সরিষার তেল ১-২ টেবিল চামচ
আরও স্বাদ বাড়ানোর জন্য চাইলে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে দেওয়া যেতে পারে।
প্রস্তুত প্রণালী
প্রথমে কড়াইতে ১ টেবিল চামচ সরিষার তেল গরম করে নিয়ে সামান্য হলুদ ও লবণ মেখে শিং মাছের ডিম কড়াইতে দিতে হবে। মাঝারি আঁচে চামচ দিয়ে বারবার নাড়তে হবে এবং কিছুক্ষণ পর ভাজা ডিমের মতো ক্রাম্বল হয়ে যাবে। হালকা সোনালি বর্ণের হলে নামিয়ে নিতে হবে।
এবার একই কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে। বেশি লাল করা যাবে না, হালকা স্বাদটাই এই ভর্তার আসল স্বাদ এনে দিবে। সাথে কিছুটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিতে হবে।
একটি পাত্রে ভাজা ডিম ও লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। শেষে ১ চা চামচ কাঁচা সরিষার তেল ও ধনেপাতা ছড়িয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে শিং মাছের ডিম ভর্তা।
গরম ভাতের সাথে ভর্তা মেখে স্বাদ নিন এই অনন্য খাবারটির।