দিনাজপুর নবাবগঞ্জে উপজেলা প্রশাসকের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত
দিনাজপুর নবাবগঞ্জে উপজেলা প্রশাসকের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিতছবিঃ সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২২ মার্চ ২০২৬ ইং উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক, সমাজকল্যান মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তার বক্তব্যে সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান এবং দেশ ও জনগণের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন ঈদ আনন্দ ভাগাভাগির উৎসব। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।