মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সহযোগিতা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সহযোগিতা করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

সংগ্রহীত ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সীমান্তবর্তী হাকিমপুর হিলিসহ সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে শুধু পুলিশ ও সরকারের দ্বারা সম্ভব না। আইন আইনের গতিতে চলবে। আইনের প্রতি আপনাকে আমাকে শ্রদ্ধাশীল হতে।

রবিবার (২২ মার্চ) বাদ এশা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবার সঙ্গে বিএনপির দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘হাকিমপুর হিলির যেসব উন্নয়নের দাবি আপনারা জানিয়েছেন। পর্যায়ক্রমে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ! মনে রাখবেন বিএনপি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয় বাস্তবায়নে বিশ্বাসী। সরকারের বয়স কিন্তু বেশি নয় এই অল্প সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে স্বগত বক্তব্য দেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুরের কৃতি সন্তান রাজশাহী মেডিক্যাল কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. শাহ আলম (মন্টু), প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এস এম আবু হোরাইরা, বাংলাহিলি আজিজিয়া মাদরাসার মহাতামিম মাও. শামসুল হুদা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহসভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।