গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিকি ছবি

EN

 

 

 

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

 গাজীপুর প্রতিনিধি:

 অনলাইন ভার্সন

 প্রকাশ: ২১:৩৪, রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

 

google_news

 

 

গাজীপুরে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ডের খিলগাঁও কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম জুয়েল রানা (২৫), তিনি খিলগাঁও কলেজপাড়া এলাকার বাসিন্দা।  

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একটি সালিশে জুয়েল রানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযোগ রয়েছে, তিনি ওই জরিমানার টাকা পরিশোধ করার পরও বিষয়টির নিষ্পত্তি হয়নি।

স্থানীয়দের দাবি, রবিবার দুপুরে স্থানীয় কয়েক যুবক জুয়েলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে এক পর্যায়ে জুয়েলকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। অভিযোগ রয়েছে, এরপর তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

 

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে অটোরিকশার ব্যাটারি চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

 

তবে ব্যাটারি চুরির অভিযোগ ছাড়াও মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আরো বলেন, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের সনাক্ত ও তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে বিকেল পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।