কালীগঞ্জে ছেলের বিরুদ্ধে গলা টিপে মাকে হত্যার অভিযোগ

কালীগঞ্জে ছেলের বিরুদ্ধে গলা টিপে মাকে হত্যার অভিযোগ

প্রতিকি ছবি

গাজীপুরের কালীগঞ্জে মাদকের টাকার জন্য মাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নারী অজুফা বেগম (৫২) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের রাতকানা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জুবায়ের হাসান (১৯)।

পুলিশ জানায়, মা ও ছেলে রাতে এক ঘরেই ছিলেন। রাতে যেকোনো সময় মাদকের টাকার জন্য ছেলে তার মাকে গলা টিপে হত্যা করেছে। এর আগেও মাদকের টাকার জন্য মাকে মারধর করত ছেলে। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে তার মাকে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।