বাগদাদের দক্ষিণে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা, আহত ৪

বাগদাদের দক্ষিণে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে বিমান হামলা, আহত ৪

সংগ্রহীত ছবি

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ঘাঁটিটি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করে আসছিল।

সংবাদমাধ্যমটি বলছে, পুলিশ ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। মূলত ওই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রুখতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।