রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩২

প্রতিকি ছবি

 

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) মাদক বহন ও সেবন করার অভিযোগে ৩০ জনকে এবং পরোয়ানাভুক্ত  দুইজনকে গ্রেফতার করে। 

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেফতারকৃতরা হলো সুমন (২৭), মো.  লিমন (২৫), সুজন দাস (২২), মো. মামুন মিয়া (২৩), মো. ফজলে রাব্বী (২২), মো. মোক্তার হোসেন (৫৪), মো. রবিউল মোল্লা (৪৫), মো. তানভীর হোসেন (১৯), মো. জুয়েল (২১), মো. ইব্রাহীম হোসেন (১৯),  মো. গোলাম রাব্বি (২৩), মো.  মালেক (২৯), মো. রুম্মান (২৩), মোহাম্মদ আকাশ (২২), মো. সবুজ হোসেন (৪১), মো. আতিকুর রহমান (২৫), মো. সবুর মোল্লা (৩৫), মোহাম্মদ কাইয়ুম হোসেন (৩৫), মো. ফাহিম (২০), মোহাম্মদ রিফাত (২০), মো. আসিফ (২৪), মো. আলাউদ্দিন (৪৬), মো. শাওন (২৭), মো. আলী (৩৪), মো. কাউসার শরীফ (২৭), আছাদুল শেখ (২৫), মো. সোহাগ (১৯), মোহাম্মদ জুবায়ের শরীফ (২৩), মো. আব্বাস (২৪), মো.  মিলন মিয়া (২৫), সুশান্ত সূত্রধর (৩২) ও গোলাম রব্বানী (৩০)।