বিশ্বনাথ সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি লুনা

বিশ্বনাথ সরকারি হাসপাতাল পরিদর্শনে এমপি লুনা

সংগৃহীত ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য (এমপি) তাহসিনা রুশদীর লুনা।

বুধবার সকাল ১১টার দিকে হাসপাতালে যান তিনি। এ সময় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা, অবকাঠামোগত সুবিধা ও রোগীদের চিকিৎসা গ্রহণের পরিবেশ ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় তিনি ওয়ার্ডের রোগীদের সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনেন। পরে বিভিন্ন বিষয়ে নিয়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। নির্দেশনা দেন সেবার মান আরও উন্নত করতে।

এমপি লুনা স্টাফদের বলেন, ‘চাকরি করতে হলে কাজ করতে হবে। সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার কাজ করছে। স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা অব্যাহত থাকবে।’

পরিদর্শনকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি, উপজেলরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিসুল হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া ও বিএনপির সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।