দৌলতদিয়ায় যাত্রীসহ বাসডুবির ঘটনায় মহিলা জামায়াতের শোক
দৌলতদিয়ায় যাত্রীসহ বাসডুবির ঘটনায় মহিলা জামায়াতের শোক।। ছবিঃ সংগৃহীত
দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। বাসে অন্তত ৪০জন যাত্রী ছিল। যাদের অধিকাংশই নিখোঁজ।
এই মর্মান্তিক দুর্ঘটনায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগ গভীর শোক প্রকাশ করছে।
মহিলা বিভাগের সেক্রেটারী নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়ত্ব ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর লক্ষ্যে -
* নিখোঁজ সকল যাত্রীকে উদ্ধারে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সমন্বিত জোরদার অভিযান অব্যাহত রাখা।
* উদ্ধারকৃত আহতদের সুচিকিৎসা ও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সরকারিভাবে পূর্ণ সহায়তা নিশ্চিত করা।
* ফেরিঘাটগুলোতে পন্টুনের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন করা এবং বাসের ফিটনেস ও চালকদের সতর্কতা নিশ্চিত করতে কঠোর তদারকি করা।
* ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা।
তিনি দেশবাসীকে বিশেষ করে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী উদ্ধার কাজে সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।