ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের বাসাবাড়ি পরিদর্শন জেলা প্রশাসকের
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের টিন ফুটো হয়ে যাওয়া বিপাকে পড়েছেন তারা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্তদের বাসাবাড়ি পরিদর্শনে যান জেলা প্রশাসক ইফরাত ফারজানা।
বৃহস্পতিবার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের বাসাবাড়ি পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে, গত মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের গড়েয়া ও সালন্দর ইউনিয়নে শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। এদিকে শিলাবৃষ্টিকে কৃষক ফসলের ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানায় জেলা কৃষি বিভাগ।
কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।