মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা : আইডিইবি

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা : আইডিইবি

সংগৃহীত ছবি

মুক্তিযোদ্ধারাই ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপ্রেরণা। ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক স্বাধীন বাংলাদেশের ঘোষণা যেভাবে সারাদেশের মানুষকে উজ্জীবিত করেছে, ঠিক তেমনি ভাবে দেশের লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলীরা একযুগে ‌‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে দেশের সকল উন্নয়নে কাজ করছে। ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মে, মননে অনুপ্রেরণা হয়ে কাজ করছে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের শহীদেরা। 

বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে গিয়ে ডিপ্লোমা প্রকৌশলী নেতারা এইসব কথা বলেন। 

নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে ডিপ্লোমা প্রকৌশলীরা কখনোই বৈষম্য চায় না। ডিগ্রিধারী প্রকৌশলীদের জন্য বিশেষ সুযোগ চাওয়া দেশে বৈষম্য তৈরি করবে। ডিপ্লোমা প্রকৌশলীরা চায়-সকল প্রকৌশলীদের জন্য সমান সুযোগ তৈরি করলে কর্মপরিবেশ সুন্দর ও নিরাপদ হবে। 

প্রকৌশলী নেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিপ্লোমা প্রকৌশলীরা ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অগ্রসৈনিক হিসেবে কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে স্বনির্ভর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।  

এসময় উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী  কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন, সদস্য সচিব মো. কাজী সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক মো্ মির্জা মিজানুর রহমান, মো. আবেদুর রহমান, সদস্য (অর্থ) মো. মনিরুজ্জামান, সদস্য (দপ্তর) মো. মীর হোসেন পাটোয়ারী, সদস্য (চাকরি ও আইন) মো. বাচ্চু মিয়া, সদস্য (সহ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক) মো. আলমগীর হোসেন, নির্বাহী সদস্য হোসেন সাখাওয়াত, এস এম কালাম হোসেন পারভেজ মোশাররফ রাঢ়ীসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলার কমিটির নেতৃবৃন্দ।