বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

বাগেরহাটের চিতলমারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু মোল্লা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-পিরোজপুর মহাসড়কের চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহর বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু মোল্লা ঢাকার মাতুয়াইল এলাকার নাসির মোল্লার ছেলে। তিনি ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবু মোল্লার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে।