তেল-গ্যাস মজুদ করায় শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদ করার অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সাতগাঁও চৌমুহনার শান্ত এন্টারপ্রাইজ ও রুস্তমপুরে ন্যাশনাল ট্রেডিংকে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ আকন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ, র্যার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবউল্লাহ্ আকন্দ জানান, জননিরাপত্তা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।