ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথা থানার বাবলুর রহমান

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথা থানার বাবলুর রহমান

সংগ্রহীত ছবি

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রাখায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হয়েছেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান। তিনি ২০২৫ সালের ৯ ডিসেম্বর সালথা থানার ওসি হিসেবে যোগদান করেন।

রবিবার (২৯ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সালথা থানার ওসি বাবলুর রহমান খানকে জেলার শ্রেষ্ঠ ওসির নির্বাচিত করা হয়। সভা শেষে ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন।

এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাবলুর রহমান খান সালথা থানায় যোগদানের পর সহিংসতা বন্ধে নানা ধরনের পদক্ষেপ নিয়ে আসছেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধী আটক, মাদক নিয়ন্ত্রণ, মামলা গ্রহণসহ চুরি-ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি।

যে কারণে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

ওসি বাবলুর রহমান খান কালের কণ্ঠকে বলেন, সালথায় আমরা মানবিক পুলিশ হিসেবে জনগণের সেবা করে যাচ্ছি। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব। তা ছাড়া আমি সব সময় যে কোনো ধরনের ভালো কাজের দায়িত্ব কাঁধে নিয়ে সফল হতে ভালোবাসি।

এর সুফল হিসেবে আজকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। এতে আমাদের ভালো কাজের গতি আরো বেড়ে গেল।