শিক্ষিকা শিল্পী চক্রবর্তীর বিদায় সংবর্ধনা

শিক্ষিকা শিল্পী চক্রবর্তীর বিদায় সংবর্ধনা

সংগৃহীত

চট্টগ্রাম বোয়ালখালীর পিসি সেন সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী চক্রবর্তীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-উর-রশিদ।

বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী ও শিবলু দাশ।

বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা উদীচী পালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার,  বিদায়ী শিক্ষিকা শিল্পী চক্রবর্তী, সহকারী শিক্ষিকা জয়শ্রী সেন, আফরোজা আবছার, শিক্ষক ইমাম হোসেন, শাহাদাত হোসেন, অভিভাবক সদস্য কায়সার হামিদ ও স্কুলের শিক্ষার্থীরা।

শেষে বিদায়ী শিক্ষিকাকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।