আলমসাধুর চাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
সংগ্রহীত ছবি
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ ইঞ্জিনচালিত আলমসাধুর চাপায় মরিয়ম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিশুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অবৈধ ইঞ্জিনচালিত আলমসাধু তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন।