বাথরুমে পড়ে পা ভাঙল চট্টগ্রাম পুলিশ সুপারের

বাথরুমে পড়ে পা ভাঙল চট্টগ্রাম পুলিশ সুপারের

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন

নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। সোমবার এ ঘটনার পর চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে ঢাকা নেওয়া হয়েছে। 

এর আগে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম বলেন, দুপুরে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।