জয়পুরহাটে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা
সংগৃহীত ছবি
জয়পুরহাট জেলায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিয়ে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জয়পুরহাট শহরের মডেল মসজিদের হলরুমে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং মডেল মসজিদের ইমামসহ বিভিন্ন হজ এজেন্সির পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্থান থেকে আগত হজযাত্রীরা অংশগ্রহণ করেন।