গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৭ শিশু হাসপাতালে ভর্তি

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ৭ শিশু হাসপাতালে ভর্তি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ৭ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলায় ২০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক বলেছেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে ৭ জন সম্ভাব্য হামের রোগী ভর্তি রয়েছেন। তাদের অবস্থা ভালো। আমরা তাদের নমুনা নিয়েছি। গুরত্বের সঙ্গে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলায় হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দ্রত সময়ে এ কার্যক্রম শুরু করা হবে বলে। এছাড়া জেলার যে সমস্ত  এলাকায় শিশুরা হামের টিকা পায়নি অথবা নেয়নি আমরা লিস্ট করছি, তাদের টিকা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া  জেলা ও উপজেলায় কর্মরত চিকিৎসকদের পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে হামের উপসর্গ নিয়ে ঢাকায় এক শিশু মত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।