ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জব্দ গরুর মাংস পুঁতে ফেলা হলো মাটিতে
সংগ্রহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস জব্দসহ দু’জনকে জরিমানা করা হয়েছে। পরে জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন।
এ ঘটনায় কলেজপাড়ার মো. শামছুজ্জামানকে (৩৯) ৫ হাজার ও আনোয়ারপুরের মো. ছালামকে (৬৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি অসুস্থ একটি গরু অন্য এলাকা থেকে জবাই করে নিয়ে এসে কলেজ পাড়ায় বিক্রি করছিল। খবর পেয়ে হাতেনাতে তাদেরকে ধরা হয়।