কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু।। ছবিঃ সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মেরাজুল ইসলাম (৩৫) তার বাড়ী বগুড়া মোকামতলায় মৃত্যু মেরাজুল হক সৌমি পরিবনের হেলপার বলে জানাগেছে। সৌমি পরিবহনের সুপারভাইজার ফয়সাল হোসেন জানান ডিমলা থেকে ছেড়ে আসা বগুড়া গামী সৌমি পরিবহন ঢাকা মেট্রো—ব—১৫—৮৬১৩ নম্বরের বাসটি ধরেয়ার বাজার সংলগ্ন স্থানে আসলে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যাওয়ার উপক্রম হলে ওই গাড়ীর হেলপার মেরাজুল হক লাফ দিয়ে বাঁচানোর চেষ্টা করলে পা আটকে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৌমি পরিবহনের বাসটি ও মৃত মেরাজুল ইসলামের লাশ কিশোরগঞ্জ থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি এখন প্রক্রিতাধীন রয়েছে।