খাল খনন ছিল শহিদ জিয়ার গুরুত্বপূর্ণ কর্মসূচি: জনপ্রশাসন উপদেষ্টা
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ‘খাল খনন কর্মসূচির কথা উঠলেই যার কথা প্রথম মনে হয়, তিনি হলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অল্প সময়ের মধ্যে তিনি যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল খাল খনন কর্মসূচি।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা হয়ে মক্রমপট্টি পর্যন্ত খাল পুনঃখনন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সীসহ আরও অনেকে।