‘বুরকিনা ফাসোর মানুষের গণতন্ত্রের কথা ভুলে যাওয়া উচিত’

‘বুরকিনা ফাসোর মানুষের গণতন্ত্রের কথা ভুলে যাওয়া উচিত’

ছবিঃ সংগৃহীত।

বুরকিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে সরাসরি ঘোষণা করেছেন, তার দেশের মানুষের গণতন্ত্রের কথা ভুলে যাওয়া উচিত।রেডিওডিফিউশন টেলিভিশন ডু বুরকিনা (আরটিবি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, গণতন্ত্র তাদের জন্য কোনো সমাধান নয় এবং এটি একটি ‘মিথ্যা’ ব্যবস্থা।  

৩৬ বছর বয়সী এই সেনাশাসক, ২০২২ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। তিনি দাবি করেন, গণতন্ত্রের নামে বিশ্বে কেবল বোমাবর্ষণ, হাসপাতাল ধ্বংস এবং নিরপরাধ নারী ও শিশু হত্যা করা হচ্ছে।

২০২৪ সালে দেশটিতে নির্বাচনের মাধ্যমে বেসামরিক শাসনে ফেরার কথা থাকলেও জান্তা সরকার ত্রাওরের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। গত জানুয়ারি মাসেই তিনি সব ধরনের রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। ত্রাওরের এই অবস্থান পশ্চিম আফ্রিকার এই দেশটিতে দীর্ঘস্থায়ী একনায়কতন্ত্রের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও ফরাসি বিরোধী এবং পশ্চিমা বিরোধী বক্তব্যের কারণে আফ্রিকার একাংশের তরুণ প্রজন্মের কাছে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

তবুও নিজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।