বাঞ্ছারামপুরে খেলার আসর থেকে ৭ জুয়াড়ি আটক
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার ফরদাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মৃত বাক্কি মিয়ার ছেলে মো. জসীম (২৮), আক্কাছ মিয়ার ছেলে মো. তৌহিদ মিয়া (৩৮), মৃত কাশেম মিয়ার ছেলে আলম মিয়া (৪০), মৃত মিজান মিয়ার ছেলে মানিক মিয়া (২৭), মৃত আবু মিয়ার ছেলে আশিক মিয়া (২৫), মৃত জাহিদ হোসেনের ছেলে জিয়াউর রহমান (৩৫), মৃত নোয়াব মিয়ার ছেলে মহি উদ্দিন (৪৮), সর্ব সাং ফরদাবাদ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়া খেলার আসর বসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে ৭ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।