বগুড়ায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশু ভর্তি

বগুড়ায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশু ভর্তি

প্রতিকি ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন শিশু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, বর্তমানে সেখানে ২৪ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৭ জন। ২৯ মার্চ থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। একই সময়ে মোট ৩৭ জন রোগী হাসপাতালে সেবা নিয়েছেন। হামের রোগীদের জন্য পৃথক একটি আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে। বগুড়ায় শজিমেক হাসপাতাল ছাড়া জেলার অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগী ভর্তি নেই।

বগুড়া জেলার সিভিল সার্জন ডা. খুরশীদ আলম জানান, জেলায় ২ লাখ ৮৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে। রবিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এর আগে জেলায় ৬ হাজার ডোজ টিকা মজুদ ছিল।