কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
ফাইল ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নারী রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রফিক হাওলাদার, মো. কুদ্দুস হাওলাদার, মো. শাহ আলম ও মোসা. শারমিন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের বাড়ি মহিপুর ও লালুয়া ইউনিয়নে।
মহিপুর থানার ওসি মো. মহব্বত খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।