নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর সংযোগ খাল থেকে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে লাশ উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন। 

ওই শ্রমিক হলেন-ইউনুস আলী (৬০)। নীলফামারীর বাসিন্দা ইউনুস আলী বানারীপাড়া উপজেলার ইন্দেরহাওলা এলাকায় নির্মানাধীন সেতুর শ্রমিক ছিলেন। 

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, শ্রমিক ইউনুস আলী শুক্রবার বিকেলে নির্মানাধীন সেতুতে কাজ করতে ছিলো। এ সময় পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। শনিবার বেলা ১০ টার দিকে স্থানীয়রা তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।