সিরাজগঞ্জে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

সিরাজগঞ্জে হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঈদের বকশিস দেওয়ার নামে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাইফুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। হত্যা মামলা দায়েরের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোজার ঈদের আগের দিন সন্ধ্যায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ঈদের দিন সকালে এলাকার একটি ধান ক্ষেতে সোহেল রানার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা রুবি খাতুন বাদী হয়ে ওই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে সাইফুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।