মোটরসাইকেলের তেল নিতে গিয়ে হামলার শিকার ইউপি চেয়ারম্যান
সংগ্রহীত ছবি
ঝিনাইদহের পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাসের ওপর করে হামলার খবর পাওয়া গেছে।
রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরতলীর পোড়াহাটি এলাকার শরিফুল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় পদ্মকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে যায়। লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ শেষে একদল যুবক তাকে গালাগাল করে।
পরে তাকে মারধর শুরু করে। সে সময় ফিলিং স্টেশনের লোকজন তাকে উদ্ধার করে।
শরিফুল ফিলিং স্টেশনের মালিক শরিফুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে লোকুমখে শুনেছি ওই চেয়ারম্যানের ওপর হামলা ঘটনার ঘটেছে।
বিষয়টি দুঃখজনক।’
এ বিষয়ে সদর থানার ওসি সামছুল আরেফিন কালের কণ্ঠকে বলেন, ‘লোকমুখে বিষয়টি শুনেছি। ভুক্তভোগী চেয়ারম্যান লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’