জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আদ্-দ্বীনের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে Green Climate Fund (GCF)-এর অর্থায়নে, Palli Karma-Sahayak Foundation (PKSF) - এর কারিগরি সহায়তায় পরিচালিত এবং Ad-din Welfare Centre কর্তৃক বাস্তবায়িত Resilient Homestead and Livelihood support to the vulnerable coastal people of Bangladesh (RHL) প্রকল্পের আওতায় খুলনা জেলার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নিরাপদ পানি সংরক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি চর্চা, বিকল্প জীবিকায়ন কার্যক্রম এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের পরিবার ও সম্প্রদায়কে আরও সহনশীল ও প্রস্তুত করে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতে জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।