পাহাড়ে ‘বৈসাবি’র শোভাযাত্রা রূপ নিল মিলনমেলায়

পাহাড়ে ‘বৈসাবি’র শোভাযাত্রা রূপ নিল মিলনমেলায়

সংগৃহীত ছবি

খাগড়াছড়িতে বৈসু, সাগ্রাইং, বিজু, পাতা,চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ  ১৪৩৩ (বৈসাবি) উদযাপন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার  শাহাদাত হোসেন, সিভিল সার্জন  ডা. ছাবের, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া, পৌর প্রশাসক, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও  জেলা পরিষদের সদস্যরা।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর টাউন হলে এসে শেষ হয়। ডিসপ্লের মাধ্যমে পাহাড়ে জনগোষ্ঠীদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হয়।

পাহাড়ে সকল জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে বৈসাবি’র বর্ণাঢ্য শোভাযাত্রা রূপ নেয় মিলনমেলায়। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালি সকলে নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে বাদ্যের তালে তালে নৃত্য, ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লেতে অংশগ্রহণে করেন। এতে খাগড়াছড়ি পৌরশহর ছিল আজ উৎসবের নগরী।