কক্সবাজারে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

কক্সবাজারে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

কক্সবাজারে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গোপন সংবাদে শনিবার ভোরে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জীবন চাকমাকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

সে টেকনাফের হোয়াইক্যং ইউপির ১নং ওয়ার্ডের কাটাখালী চাকমা পাড়ার মং চাকমার ছেলে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ বাড়ি হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসাঃ তাছলিমা বেগম (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সাইফুল ইসলামের স্ত্রী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানার মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে। 

আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রমের লক্ষ্যে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।