খুলনায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
হামের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁন (২) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) হামের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত চাঁন ঝিনাইদহ কালীগঞ্জের গোলাম রসুলের ছেলে।
জানা যায়, আজ সকালে হামের উপসর্গ নিয়ে দুই বছর বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
চিকিৎসকরা বলছেন, অপুষ্টিতে ভোগা শিশুটিকে একেবারেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। গত ২৩ মাসে তাকে অনেকগুলো টিকা দেয়ার কথা থাকলেও, তাকে এখন পর্যন্ত কোন টিকাই দেওয়া হয়নি।
এর আগে গত ৯ এপ্রিল ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালের আনা ১০ মাস বয়সী শিশু শামীমের মৃত্যু হয়।