কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ‘ডাকাত মাইস্যা’ গ্রেফতার
প্রতিকি ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ‘ডাকাত মাইস্যা’কে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে। রবিবার (১২ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।
এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার রংমালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন শনিবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে রংমালা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রফিকুল ইসলাম মাসুদকে গ্রেফতার করা হয়। তিনি খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯টি মামলার আসামি।
পুলিশের দাবি, কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতির মামলায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা ছিল এবং একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে