তৃতীয় লিঙ্গের সদস্যরা অংশ নিলেন ট্রাফিক সিগনাল কর্মসূচিতে
সংগৃহীত ছবি
গুলশান ডিভিশন ট্রাফিক আয়োজনে সিগনাল মেনে চলা এবং পথচারীদের জন্য জেব্রা ক্রসিং মেনে চলা প্রতীকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার বিকাল ৫টায় ট্রাফিক পুলিশের সাথে চারজন তৃতীয় লিঙ্গের সদস্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
রেড সিগনাল পড়লে গাড়ি থেমে গেলেও অনেক গাড়ি জেব্রা ক্রসিংয়ের উপরে চলে আসে। ফলে পথচারী জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে পারে না। যারা রেড সিগনালে জেব্রা ক্রসিং মেনে গাড়ি দাঁড় করিয়েছেন, তাদের রজনীগন্ধা ফুলের স্টিক দেওয়া হয়। আর যাদের গাড়ি রেড সিগনাল দেওয়ার পরও জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামিয়েছেন, তাদের সচেতনতামূলক গাড়িগুলো পেছনে নেওয়ার জন্য তৃতীয় লিঙ্গের লোকজন অনুরোধ করেন।
এক ঘণ্টার প্রতীকী এই অনুষ্ঠানে গুলশান ডিভিশনের ট্রাফিকের ডিসি মিজানুর রহমান শেলীসহ ট্রাফিক ডিভিশনের লোকজন উপস্থিত ছিলেন। এই স্বেচ্ছাসেবী কর্মসূচি অনুষ্ঠানটি প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত চলবে।
তৃতীয় লিঙ্গের সদস্য মেহেবুবা, সাবানা, সীমা, জেমি খান স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এক মাস তারা গুলশান দুই চত্বরে স্বেচ্ছাশ্রম দিবেন।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ‘ট্রাফিক আইন মেনে চলি, দেশ সেবায় এগিয়ে আসি’।